আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী। এই নির্লজ্জ অন্যায়ের প্রতিবাদে সোচ্ছার দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা। প্রতিবাদের ঝড় এখন সারাদেশে।
এরই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর দুর্নীতির প্রতিবাদে বিতর্কিত তিন আম্পায়ারের কুশপত্তলিকা দাহ ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্রিকেটপ্রেমী ছাত্ররা।
শনিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের টুকিচাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা আইসিসির দূর্নিতি বিরোধী বিভিন্ন শ্লোগানে মূখরিত করে ক্যাম্পাসকে।
এছাড়াও শিক্ষার্থীদের হাতে দুর্নীতি বিরোধী বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়। মাননববন্ধন শেষে বাংলাদেশ বনাম ভারত খেলায় থাকা তিন বিতর্কিত আম্পায়ার ইয়ান গোল্ড, আলিম দার, স্টিভ ডেভিসের কুশপুত্তলিকা দাহ করে ক্ষুদ্ধ ক্রিকেট প্রেমীরা।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ১৫ বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেয় ওই তিন আম্পায়ার।
এআর





