সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলামকে (২৬) হত্যার প্রতিবাদে ছাত্রদল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে ছয় দিনের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।
বুধবার রাতে কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাওহীদুল নিহত হন। ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করেছে, এ অভিযোগ তুলে ছাত্রদল গতকাল রাতেই কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে। আজ সকাল থেকে কলেজে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে তাওহীদুলের জানাজা সম্পন্ন হয়। পরে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
জানাজায় অংশ নিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, অপরাধী যে-ই হোক, তার শাস্তি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে তাওহীদুলের পরিবারকে সাহায্য করা হবে।
অভিযোগের বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। গতকাল রাতেও তাঁকে ফোন করা হয়েছিল, তিনি ফোন ধরেননি।
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম জানান, হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখা হবে। পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কাল শুক্রবার দোয়া মাহফিল, শনিবার ক্যাম্পাসে শোক র্যা লি ও পরদিন রোববার সিলেট নগরের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এক দিনের ধর্মঘট পালন করা হবে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, নিহত তাওহীদুলের চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় সকালে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০জনকে আসামি করা হয়েছে।
আসামিদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘সব আসামিই মেডিকেল স্টুডেন্ট হওয়ায় পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গ্রেফতার করবে।’
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলামকে (২৬) হত্যার প্রতিবাদে ছাত্রদল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে
ঢাকা মেডিকেলে নেওয়া হলো ইনুকে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
স্কাটনে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীর রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নিউ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে এই ক্যাম্পের উদ্বোধন করেন ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. সামছুল আলম সুমন। সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন। পরে অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডাকুস ভিপি সাদিক কায়েম।
ডা. শফিকুর সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গৌরবের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।
তদন্তের দাবি জামায়াতের ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
















