বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগামী ১০ জানুয়ারি ২০১৫ থেকে অনুমোদিত নতুন ৬টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
রোববার বিকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করেছেন।
অনুমোদিত এই নতুন মেডিকেল কলেজগুলো হচ্ছে- সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





