রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) এ তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্যনুযায়ী, আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ইউনিট জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১টা থেকে ২টা ‘বি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘ই’ইউনিটের জোড় রোল নম্বরধারীদের,দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘ডি’ইউনিটের জোড় রোল নম্বরধারী ও সব অবাণিজ্য শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এইচ’ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘জি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত
হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘আই’ ইউনিটের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এআই





