ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে।
আবেদন জমা দেয়ার শেষ সময় আগামী ১৪ নভেম্বর। বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ২৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।





