জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে বাংলা, আরবি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তির সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৬ অক্টোবর থেকে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
এমএনজে





