সারাবিশ্বের ন্যায় রাবিতেও পালিত হয়েছে বিশ্ব সমাজকর্ম দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম সমিতির উদ্দ্যেগে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি সমাজকর্ম বিভাগের সামনে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর শর্ম্মিষ্ঠা রায়ের সভাপতিত্ত্বে র্যালীতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্ঠা ও সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ সাদেকুল আরেফিন মাতিন,সমাজকর্ম বিভাগের সিনিয়র প্রফেসর. এমাজউদ্দীন, প্রফেসর আশরাফুজ্জামান, প্রফেসর ফখরুল ইসলাম, সহকারী অধ্যাপক আখতার হোসেন মজুমদার, জি এম আব্দুল ওহাবসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ।
র্যালী পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, সারা বিশ্বে আজ সমাজকর্মের চাহিদা এগিয়ে গেলেও আমাদের দেশে সমাজকর্মের কোন চাহিদা নেই । এখানে থেকে প্রতিবছর বিপুল পরিমান শিক্ষার্থী বের হলেও তাদের যোগ্যতা অনুযায়ী কোন চাকরির ক্ষেত্র নেই তাই তারা বাংলাদেশে সমাজকর্মকে একটি পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান ।
এসএইচ





