বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম ইমামুল হক।
রোববার (৩১ মে) বেলা ১১ টার দিকে আনুষ্ঠানিকভাকে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব তাকে বুঝিয়ে দেয়া হয়।এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক অধ্যাপক হারুনর রশীদ খান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যরে দায়িত্বে ছিলেন।
চলতি বছরের ১৮ এপ্রিল চার বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে আগের কর্মস্থলে ফিরিয়ে নেয় শিক্ষা মন্ত্রণালয়।সদ্য যোগদানকারি অধ্যাপক ড. ইমামুল হক বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য।
এসএইচ





