কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানকে গ্রেফতার ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের বাড়িতে হয়রানিমূলক তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রোয় মোড় থেকে এই মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। রাবি ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী এতে নেতৃত্ব দেন।

বিক্ষোভ মিছিলটি অক্ট্রোয় মোড় থেকে শুরু হয়ে ঢাকা-রাজশহী মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয় কাজলা গেট পার হয়ে পানির ট্যাৎকির নিচে যেয়ে শেষ করে। মিছিলে দেলওয়ার, শামীম, পাপন, তুজ্জসহ সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিল।

উল্লেখ্য, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে ১৯ জুলাই পটুয়াখালীর দুমকি থানা পুলিশ আটক করে।

এআর