২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কমসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন।

বিজ্ঞপ্তিতে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন সকাল ৬:৩০ মিনিটে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় গণকবরে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন কর্মচারী সমিতির এবং গ্রন্থাগারের পূর্ব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা। একই সময় বিশ্ববিদ্যালয় স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সকাল ৮:৩০ মিনিটে শেখ রাসেল মডেল স্কুল, রাবি স্কুল মাঠ প্রাঙ্গণে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় আলোচনা সভা। সকাল ৯:৩০ মিনিটে সাবাস বাংলাদেশ চত্বরে মার্চপাষ্ট। এতে অভিভাদন গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আছে, সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে উপাচার্য বনাম উপ-উপাচার্য প্রীতি ক্রিকেট ম্যাচ। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও হল মসজিদসমূহে বিশেষ মোনাজাত। বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারী সমিতির প্রীতি ফুটবল ম্যাচ, ৪:৩০ মিনিটে ছাত্রদের প্রীতি ফুটবল ও ছাত্রীদের প্রীতি হ্যান্ডবল/ভলিবল ম্যাচ। বিকেল ৫টায় উপচার্য বনাম উপ-উপাচার্য প্রীতি ফুটবল ম্যাচ। বিকাল ৫:৩০ মিনিটে উপাচার্য ভবনে রাবির শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

কেএইচ