রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
আটক প্রেমিক রাজশাহী সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং প্রেমিকা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। পরে অবশ্য লিখিত মুচলিকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, রাতে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে অন্ধকারে দু'জন বহিরাগত ছেলে-মেয়েকে পুলিশের সহায়তায় আটক করি।
তাদের দুইজনের একজন রাজশাহী কলেজ এবং অন্যজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের কাছ থেকে লিখিত মুচলিকা নিয়ে ও তাদের আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর তাদেরকে আটকে লিখিত মুচলিকা নিয়ে ছেড়ে দিয়েছে। থানায় তাদেরকে সোপর্দ করা হয়নি।
এআর





