রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে বায়ো-ইনফরমেটিক্স বিষয়ে তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে ‘আর-প্যাকেজ/সফটওয়্যার ডেভেলপমেন্ট অব বায়ো-ইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ (R-Package/Software Development of Bioinformatics Research Group)Õশীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিভাগের সভাপতি প্রফেসর মো. রিপতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হাবিবুর রহমান ও প্রফেসর মো. আমিনুল হক।

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অতীতের তুলনায় ভৌত অবকাঠামোর অনেক উন্নত হয়েছে। এখন গুণগত মান ও উদ্বাবনী ক্ষমতা নিশ্চিত করা অত্যাবশক। এই প্রশিক্ষণ সম্পন্ন হলে শিক্ষক ও শিক্ষার্থী এবং গবেষকদের গবেষণা দক্ষতা বিশেষ করে আহরিত তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ ও যথাযথভাবে উপস্থাপন আরো পদ্ধতিগত ও বিজ্ঞানসম্মত হবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নিচ্ছেন। পরিসংখ্যান বিভাগে বাস্তবায়নাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এসএইচ