জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। যা শেষ হবে ১৮ নভেম্বর।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সভা শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। ১ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।
পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানানো হবে বলে জানান মুহ. সাইফুল্লাহ।
কেএইচ





