ঈদুল ফিতরের টানা ১৫ দিন ছুটি শেষে খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বৃহস্পতিবার সকাল ৯টায় বন্ধ আবাসিক হলগুলো সব খুলে দেওয়া হয়।
রাবি জনসংযোগ দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার সকাল ৯টা থেকেই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করায় আবারও কোলাহলে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়।
গত ১১ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কেএইচ





