বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত মুক্তাচাষ প্রকল্পের পরিচালক ড.হারুনুর রশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কুটক্তি করায় কুটক্তিকারীর অপসারন ও বিচারের দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পরিচালকের অপসারণ ও বিচারের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বাকৃবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কুমার বর্মণের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অর্পিও হাওলাদারের পরিচালনায় মানববন্ধনে

বক্তব্য রাখেন বাকৃবি ছাত্রলীগের সহসভাপতি ওয়াহাব রিন্টু, লিমন দেব, যুগ্ম সম্পাদক উবায়দুল ইসলাম অপু, মনিরুল হাসান প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কুটক্তিকারী মুক্তাচাষ প্রকল্পের পরিচালক এবং বিএনপি জামায়াতের অর্থ যোগানদাতা ড.হারুনুর রশিদকে অবিলম্বে অপসারন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।বক্তারা আরো বলেন, বিএনপি জামায়াতের অর্থ যোগানদাতা ড.হারুনুর রশিদকে মুক্তাচাষ প্রকল্পের পরিচালক পদ থেকে অপসারন না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।

এসএইচ