প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত প্রতি রোববার দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, সকাল ১০টার আগে ও দুপুর ১টার পরে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম নিয়মানুযায়ী চলবে।

এআর/ এআর