রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা) মো. শাহাবুদ্দিন সিহাবকে সভাপতি এবং আতোয়ার হোসেন মারুফকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করেছে। গত শুক্রবার রুডার ২৫তম কার্যনির্বাহী কমিটির  সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুতমা বর্মন, সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক আকাশ কুমার, প্রচার সম্পাদক নাজমুল হক মিথুন, অর্থ সম্পাদক তাসমী তামান্না তৃষা, দপ্তর সম্পাদক হিরো আনাম, মহিলা সম্পাদক অন্তরা আনোয়ার, সম্মানিত সদস্য সুব্রত কুমার ভৌমিক, কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা সিনতি, মো. মামুনুর রশিদ, আব্দুল মমিন প্রমুখ।

এছাড়াও সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন মাতিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ড. ইলিয়াস হোসেন, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান টিটন, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রওশন জাহিদের নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুডা দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করে আসছে। সাংস্কিৃতিক কর্মকান্ডের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এএইচ