ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে ইডেন কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১১টায় ইডেন কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সংগঠক সানজিদা হোসেন ইরার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ ও ইডেন কলেজ শাখার সংগঠক পিয়া।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুর্মিটোলায় নৃসংশভাবে ধর্ষনের স্বীকার হয়। কিন্তু এখন পর্যন্ত ধর্ষক গ্রেফতার হয়নি। অতীতে বিভিন্ন সময়ে আমরা এক বিচানহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণকারীদের মুক্তভাবেই ঘুরতে দেখেছি।

নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষণকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সারাদেশে অব্যাহতভাবে যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, এই ঘটনা তারই বিচারহীনতার ফল। তিন দিন অতিবাহিত হলেও কেন ধর্ষণকারী গ্রেফতার হচ্ছে না সেটা নিয়ে নেতৃবৃন্দ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সাথে সাথে দ্রুততম সময়ে ধর্ষণকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

এমবি