রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রতাহ্যার করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ৪টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রাক্তন দফতর সম্পাদক শেখ রাসেল বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্রলীগের ওই নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান পলাশ ও পরিবেশবিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ।

শেখ রাসেল বলেন, ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুপারিশ আমাদের হাতে আসে। সবকিছু যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের একটি পরীক্ষা বন্ধ করে কক্ষ ভাঙচুরসহ শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে ওই চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

কেএইচ