রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সবুজকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত সজীব বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, “উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সবুজকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেটে গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে বেধরক পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতা সবুজ ও তার সহযোগীরা।

এ ঘটনার বিচার দাবিতে সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে মানববন্ধন, গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

এসএইচ