রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে জমে উঠেছে শিক্ষকদের ভোটের রাজনীতি। এতে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) এবং আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) প্রতিদ্বন্দিতা করবেন।

আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জুবেরী কক্ষে শিক্ষকদের এ প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের পরিচালক ড. মো. এম হাবিবুর রহমান জানান, এবারের নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. আনন্দ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মুহা. রেজাউল করিম (বাদল)।

হলুদ প্যানেলের বিপরীতে সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. আবু বকর এবং সাধারণ সম্পাদক হিসাবে লড়বেন এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল আলিম। এছাড়াও শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের আরও ১৩ টি পদে লড়বেন উভয় পক্ষের প্রর্থীরা।  

তিনি আরও জানান, ইতোমধ্যে নির্বাচনী সকাল কার্যক্রম সম্পূর্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১১৭০ জন বলে জানান তিনি।

এআই/