গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর এলাকায় উচ্চ-মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী (১৯) আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওই শিক্ষার্থী কালিয়াকৈর ডিগ্রি কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানান, একই বাড়ি থেকে ২ চাচাত বোন কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এক বোন পরীক্ষায় পাশ করলেও অপরজন অকৃতকার্য হন। অভিমান ও লজ্জায় ওই বোন সন্ধ্যায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরে তার মরদেহ উদ্ধার করে পারিবারিকভাবে সৎকার করা হয়। কালিয়াকৈর থানা পুলিশ এ ব্যাপারে অবগত নন বলে ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আফতাব উদ্দিন মোবাইল ফোনে জানান।
তবে ঢালজোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইছামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





