চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের 'জি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে।

তারা ভর্তিচ্ছু পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিতে এসেছে বলে জানা যায়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যজন বহিরাগত বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাসুম/এআই