ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফল কারচুপির অভিযোগ এনে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে প্রথমে ছাত্রলীগের কর্মীরা ভিসির বাড়ির সামনের সড়কে মানববন্ধন করেন। পরে তারা সেখানে রাস্তার ওপরে অবস্থান নেন।

ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এখানও তারা সেখানেই তার অবস্থান করছে। প্রহসনের নির্বাচন মানি না মানব না’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা’এভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এর অদূরে ভিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ নীরবে দাঁড়িয়ে আছেন। এবিষয় জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছেন, ভোর থেকে কিছু ছাত্র ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। নিরাপত্তার স্বার্থে আমরাও সেখানে অবস্থান করছি।

এরআগে, রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা নূরকে অস্বীকার করে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ করে। পরে রাত ৪টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামান সিনেট ভবন ত্যাগ করেন।

এএস