রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও গণশিল্পী সংস্থার সদস্য বাসুদেব রায়ের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যহত রেখেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ।

জানা গেছে, বাসুদেবের উপর হামলা হওয়ার পর তারা লিখিত ভাবে হামলাকারীদের গ্রেফতারের দাবিসহ দুই দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেছিল এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল।

কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা আন্দোলনের ঘোষণা দেয়। তার ধারাবাহিকতায় তারা তাদের আন্ধোলন অব্যহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসুদেব রায়কে পিটিয়ে আহত করে ছাত্রলীগ কর্মী সজিব ও তার সহযোগীরা। এই মারধরের পর থেকে উপরোক্ত দাবি নিয়ে আন্দোলন করে আসছে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।

এআর