চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে দায়ীদের বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে অনশন করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।
তিনি শুক্রবার সকাল ৮টা থেকে শহীদ মিনারে অনশন শুরু করেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী ড. ইয়াসমিন হক ও আনিসুল হকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের একাধিক শিক্ষক।
জাফর ইকবালের এ অনশনে সংহতি জানিয়ে সকাল থেকেই স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। ‘প্রশ্নফাঁসে জড়িতদের বিচার চাই’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শত শত শিক্ষার্থী জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন।
জাফর ইকবাল বলেন, ‘আমাদের এ অনশন কর্মসূচি চলবে। আমরা জড়িতদের বিচার চাই। আজকে এ বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে তারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিতে চায় না।’
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401433913.jpg[/img]
সম্প্রতি কয়েকটি নিবন্ধে এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে তার পক্ষে ‘প্রমাণ’ তুলে ধরেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত ১০ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ওই পরীক্ষা স্থগিত করার পর থেকে নির্ধারিত দিন সকালে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নিচ্ছেন তারা।
শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের পর গত ২৩ মে অনশনে বসার ঘোষণা দেন অধ্যাপক জাফর।
“আমি শহীদ মিনার কিংবা এ রকম কোনো একটা জায়গায় খবরের কাগজ বিছিয়ে বসে থাকব। হাতে একটা প্ল্যাকার্ড রাখব। সেখানে লিখব- প্রশ্ন ফাঁস মানি না, মানব না। আমাদের ছেলে-মেয়েদের অসৎ হতে দেব না,” বলেন তিনি।
এই ঘটনার প্রতিবাদ না করলে দেশে বড় ধরনের বিপর্যয় হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
“আমি প্রশ্ন ফাঁস হতে দেব না- এমন ইচ্ছে থাকলেই প্রশ্ন ফাঁস হবে না,” বলেন জাফর ইকবাল।
এ সময় যেসব পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে তার অনুলিপি জাফর ইকবালের হাতে দেখা যায়।
[b]ঢাকা, ৩০মে(টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
শিক্ষা
বৃষ্টি উপেক্ষা করে প্রশ্নপত্র ‘ফাঁসের’ প্রতিবাদে অনশন
চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে দায়ীদের বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে অনশন করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি শুক্রবার সকাল ৮টা থেকে শহীদ মিনারে অনশন শুরু করেন। সঙ্গে ছিলেন তার





