ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজীদ আরেফীনের নেতৃত্বে বাংলা একাডেমি সামনে থেকে দোয়েল চত্বর পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম, মোঃ আব্বাস আলী, তুহিন সরকার, টিএম মুজাহিদ জাহিদ, মুজাহিদুর রহমান, সিদ্দিকুর রহমান জয়, লাহুল গালিব,জুলকার নাইয়েন, ইফতেখার, মোহন, রুমি রহমত,
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আরাফাত রবিন, খন্দকার খোরশেদ আলম, সারাফাত চৌধুরী জিকু, আরিফ দাদ খান পাঠান সজীব, রফিকুল ইসলাম, ফরহাদ ফাহাদ, রাকিব আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আল হোসেন মুজাহিদ, কামাল, বাবু প্রমুখ।
এআর





