বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৪ শুক্রবার থেকে শুরু হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিনে শুক্রবার সকাল সাড়ে ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে স্কুল পর্যায় (কোড নং ৩০১-৩২৩) ও স্কুল পর্যায়-২ এর (কোড নং ২০১-২২৪) পরীক্ষা।
আগামী ৩১ মে শনিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা (কোড নং ৪০১-৪৩৫)।
একটানা মোট ৪ ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে পাঠানোসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের যথানিয়মে প্রবেশপত্রে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্র-শনিবার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৪ শুক্রবার থেকে শুরু হচ্ছে





