ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহায়ক ও সাধারণ কর্মচারীরা ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে। আ:ন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্তবিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বলা হয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল দিতে হবে, কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬০ বছর থেকে ৬৫ বছর করতে হবে, জাতীয় পে-স্কেল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় বহাল রাখতে হবে, পদোন্নতি নীতিমালা অনুযায়ী আর্থীক সুবিধাসহ শর্ত পূরনের দিন থেকে পদোন্নতি প্রদান করতে হবে, কর্মচারীদের সন্তান(পোষ্যদের) ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অর্জন করলেই স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটসহ কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকল কমিটিতে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন-‘ আমাদের দাবি যৌক্তিক। তাই দাবি গুলো মানতে হবে। তানাহলে ফেডারেশনের ডাকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে’।
এসএইচ





