জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নরত কয়েকশ’ শিক্ষার্থী হাতে হাত ধরে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম রাজু, প্রিয়াংকা রায়, আশরাফ উদ্দিন ইমন, শবনম শায়লা প্রমুখ।

বক্তারা বলেন, কয়েক দিন পরেই রোজা শুরু হচ্ছে। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, ঈদের পর যেন পরীক্ষা নেওয়া হয়। আর দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এএইচ