জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে পরাজিত হয়েছেন পদত্যাগী ভিসি ড. আনোয়ার হোসেনপন্থী প্যানেলের প্রার্থীরা। বিজয়ী হয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবিরপন্থী প্যানেল।
আজ বৃহস্পতিবার দুপুরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৯ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনটি পদে বিজয়ীরা হলেন,অধ্যাপক আবুল হোসেন (৪০ ভোট),অধ্যাপক ফারজানা ইসলাম (৪০ ভোট) এবং অধ্যাপক আমির হোসেন (৩৩ ভোট)।
নির্বাচনে ড. আনোয়ার হোসেনপন্থী প্যানেলের পরাজিত প্রার্থীরা হলেন- সাবেক উপাচার্য আব্দুল বায়েস,বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এমএ মতিন এবং উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমেদ।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
জাবির বিতর্কিত ভিসি আনোয়ারপন্থী প্যানেলের পরাজয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে পরাজিত হয়েছেন পদত্যাগী ভিসি ড. আনোয়ার হোসেনপন্থী প্যানেলের প্রার্থীরা





