ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী পন্থী শিক্ষক-কর্মকর্তা সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। কর্মসুচি থেকে এক গ্রুপ অন্য গ্রুপকে পরস্পর বঙ্গবন্ধুর চেতনা বিরোধী বলে দাবি করেন।

রোববার পৃথক পৃথক কর্মসূচি থেকে অপর গ্রুপের নেতা কর্মীদের বিষেদাগার করে বক্তব্য রাখেন উভয় গ্রুপের বক্তারা। এদিকে নব গঠিত আহবায়ক কমিটির সভা থেকে ইবি ভিসিকে দিন তারিখ ঠিক করে পেটানোর হুমকি দিয়ে বক্তারা বঙ্গবন্ধু পরিষদের দু’গ্রুপ মুখোমুখি অবস্থানের ফলে ক্যাম্পাসে ব্যপক উত্তেজনা বিরাজ করছে।

সাম্প্রতিক ইবি বঙ্গবন্ধু পরিষদ দুই গ্রুপে ভাগ হয়েগেছে। বিভিন্ন দিবসে তারা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসেও পৃথক কর্মসূচি হাতে নেয় দু’গ্রুপ। রোববার সকাল সাড়ে দশটায় ক্যাম্পাসে র‌্যালি বের করে বঙ্গবন্ধু পরিষদের একাংশ।

র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়। প্রফেসর ড. রবিউল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান। র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তারা আহবায়ক কমিটির কড়া সমালোচনা করে বক্তিতা করেন। তাদেরকে বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কর্মকান্ড এবং বিভেদের রাজনীতি ত্যাগ করে এক সাথে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. হারুন উর-রশিদ আসকারী, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, মোঃ সোরওয়ার্দী হোসেন, মীর মোঃ মোর্শেদুর রহমান প্রমুখ।

অপর দিকে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের এক কক্ষে মজিব নগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদের নব গঠিত আহ্বায়ক কমিটি । আহ্বায়ক প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক প্রফেসর মামুনুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দীন, প্রফেসর ড. প্রফেসর ড. আক্তারুল ইসলাম, জাকির হোসেনসহ অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা। এসময় বক্তারা নব গঠিত কমিটির বিভিন্ন কাজের নিন্দা জানায় এবং তাদের কে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হতে বলে। সমাবেশ থেকে ভিসি প্রফেসর আবদুল হাকিম সরকারকে দিন তারিখ ঠিক করে পেটানোর কথাও বলেন বক্তারা।

এদিকে আওয়ামীপন্থীদের প্রকাশ্য বিরোধে ক্যাম্পাসের সর্বত্র চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে। তাদের এমন প্রকাশ্য বিরোধের সমালোচনায় পিছিয়ে নেই বিভিন্ন মহল।নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন,“কেন্দ্রীয়ভাবে বিলুপ্ত কমিটির বঙ্গবন্ধুর ব্যানার ব্যবহার করে সভা সমাবেশ করার কোন অধিকার নেই।

এরা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। তারা বিভিন্নভাবে অনেককে ভয়ভীতি দেখিয়ে অবৈধ্য ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কেন্দ্রের আদেশ অমান্য করছে। যারা এধরনের কাজ করছে তারা কিছু দিনের মধ্যে তাদের ভুল বুঝতে পারবে। আমরা চাই সকলে এক সাথে কাজ করি।

নব গঠিত কমিটির সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান বলেন,“যারা রাতের অন্ধকারে কেন্দ্রকে ভুল বুঝিয়ে এ ধরনের কমিটি এনেছে মূলত তারা অস্তিত্ব সংকটে রয়েছে। আমরা দিবালোকে প্রকাশ্যে সাধারণসভার মাধ্যমে যে কমিটি গঠন করেছি সেটিই অধিকতর গ্রহনযোগ্য। আমরা চাই তারা আমাদের সাথে এসে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সহযোগিতা করুক।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল কেন্দ্র থেকে ইবি বঙ্গবন্ধু পরিষদের সাবেক কমিটি বিলুপ্ত করে ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটির করে দেন। এদিকে গত শনিবার সাধারণ সভা আহ্বান করে কেন্দ্র কর্তৃক বিলুপ্ত ইবি বঙ্গবন্ধু পরিষদের মূল কমিটি। সাধারণ সভা থেকে প্রফেসর ড. জাকারিয়া রহমানকে সভাপতি এবং প্রফেসর ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। একই সাথে নতুন কমিটিকে দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় সাধারণ সভা থেকে।

এআই