জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিরণ মল্লিক (২৬) নামে এক শিক্ষার্থী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বারেক ছাত্রাবাসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
নিহত হিরণ মল্লিকের বাড়ি যশোরের নয়াপাড়া গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ।
এই ঘটনা নিয়ে এক সপ্তাহের ভিতর দুইটি আত্মহত্যার ঘটনা ঘটলো । এখন পর্যন্ত জানা যায় নি হিরণ কি কারণে আত্মহত্যা করলো ।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হিরণ নিজ কক্ষের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় ছাত্রাবাসে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হিরণের বন্ধু, বান্ধব সহ সকলের মাঝে শোকাহত পরিবেশ বিরাজ করে । সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে হিরণের আত্মহত্যা পোস্ট দেখা যায় ।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এসএম হাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এসএইচ





