জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথমবর্ষে (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ভর্তিতে অনলাইনে দ্বিতীয় ও শেষ রিলিজ স্লিপের আবেদন আগামী বুধবার (৪ জানুয়ারি) শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২ জানুয়ারি) জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টা থেকে ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
যে প্রার্থীরা মেধা তালিকা বা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd বা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
এমই





