অবৈধ দখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন শিক্ষকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে নতুন হল নির্মাণ ও বেদখল হল উদ্ধারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন শিক্ষকরা। এর আগে সকাল ৯টায় শিক্ষক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে বুধবার শিক্ষকদের সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সাধারণ সভা থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন একাধিক শিক্ষক।
[b]জবি, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
হলের দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
অবৈধ দখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন শিক্ষকরা
জকসু নির্বাচন ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন।
জকসু নির্বাচন : শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রইছ উদ্দীনকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
৪৩ শিক্ষককে বদলি, নোয়াখালীর সব শিক্ষককে শোকজ
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচ জন শিক্ষক নেতাসহ দেশের বিভিন্ন জেলার ৪২ জন সহকারী শিক্ষক এবং একজন প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে। অন্যদিকে গত দুই দিনে নোয়াখালী জেলার সব সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে।
আজ থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
তিন দফা দাবিতে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এই শিক্ষকরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে।
















