খুলনা মেডিকেল কলেজের (খুমেক) শেষ বর্ষের শিক্ষার্থী আরমনি সুলতানা বিউটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

কলেজের সুফিয়া কামাল ছাত্রীহলের নিজ কক্ষে বুধবার দুপুরের কোনো এক সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। নিহত বিউটির বাড়ি চট্টগ্রামে।

খুলনা মেডিকেল কলেজে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আসাদ এ তথ্য জানান।

আসাদ জানান, দুপুর ১টা ২০ মিনিটে বিউটির রুমের দরজা বন্ধ দেখে সহপাঠীরা ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে রুমে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

কেএইচ