আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার সময় দুই গ্রুপের সদস্যরা বিভিন্ন হলে প্রবেশ করে ভাঙচুর করে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার রাত ১০টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয়ের আঞ্জন ও আসাদ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তার বিভিন্ন হলে ঢুকে ভাঙচুর করে। সংঘর্ষে বহিরাগত ছাত্রলীগ কর্মীদের দ্বারা আঞ্জন গ্রুপের ছাত্রলীগ নেতা শফিক আহত হন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আঞ্জন রায় বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ বিচার আশা করছি।’
ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন শাবি প্রক্টর হিমাদ্রী শেখর রায়।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]