রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কাজী আমিনুল ইসলাম লিংকনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ছয় দফা দাবিতে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করেছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে ভিসি’র দপ্তরে বিভাগের শিক্ষার্থী প্রসেনজিতের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে প্রদত্ত দাবিগুলো হলো- গত ২৯ জুন ২০১৫ তারিখের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। লিংকনের সু-চিকিৎসার ব্যবস্থা করা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ব্যতিত অহেতুক পুলিশি হস্তক্ষেপ বন্ধ কর। অহেতুক পুলিশি নির্যাতন যাতে বন্ধ হয় তার যথাযথ ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাধারণ শিক্ষার্থীর উপর সকল প্রকার পুলিশি নির্যাতন বন্ধ করা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমন, শাওন, অরুফ, আরাফাত, সাব্বির প্রমুখ।

জেডআই