স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসাবে তিন দিন ব্যাপী “মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চিত্র প্রদর্শণীর প্রথম দিনে প্রমাণ্য চিত্র প্রদর্শণী করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হলের অডিটোরিয়ামে প্রমাণ্য চিত্র প্রদর্শিত হয়।

প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বনাথ শিকদার, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান রাসেল, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, হল ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসাবে তিন দিন ব্যাপী “মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চিত্র প্রদর্শণী”র আয়োজন করে নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগ। প্রদর্শণীটি ২৪শে মার্চ পর্যন্ত চলবে।

এসএইচ