আগামী ২৬ মার্চ বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ;ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন;সকাল সাড়ে ৬ টায় প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় গণকবরে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি,সহায়ক কর্মচারী সমিতি,সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন কর্মচারী সমিতির এবং গ্রন্থাগারের পূর্ব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমাণ্ডের আলোচনা সভা। একই সময় বিশ্ববিদ্যালয় স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও রাবি স্কুল মাঠ প্রাঙ্গণে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় আলোচনা সভা।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আছে,সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে উপাচার্য বনাম উপ-উপাচার্য প্রীতি ক্রিকেট ম্যাচ। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও হল মসজিদসমূহে বিশেষ মোনাজাত। বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সহায়ক,সাধারণ ও পরিবহন কর্মচারী সমিতির প্রীতি ফুটবল ম্যাচ,সাড়ে ৪টায় ছাত্রদের প্রীতি ফুটবল ও ছাত্রীদের প্রীতি হ্যান্ডবল/ভলিবল ম্যাচ। বিকেল ৫টায় উপচার্য বনাম উপ-উপাচার্য প্রীতি ফুটবল ম্যাচ। বিকেল সাড়ে ৫ টায় উপাচার্য ভবনে রাবির শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়।
পওে সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]