জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ২০১৬-২০১৭ সেশনে ভর্তি আবেদনের ক্ষেত্রে মাদরাসা ছাত্রদের সাথে বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ।

এক যৌথ প্রতিবাদ বার্তায় বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো. আলাউদ্দিন ও সদস্য সচিব আবু সায়েম মু. ফোরকান বলেন, মাদরাসা ছাত্রদের প্রতি এই বিমাতা সূলভ আচরণে জাতি বিষ্মত ও ক্ষুব্ধ। কোন যৌক্তিক কারণ ছাড়াই অর্থনীতি, সামাজিক বিজ্ঞান ও সমাজ কর্ম বিষয় গুলোতে তাদেরকে বিষয় বাছাই করার দেওয়ার কোন সুযোগ রাখা হয়নি।

তাদের জন্য ইংরেজী, আরবী ও ইসলামী স্টাডিজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অথচ মাদরাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয় ভর্তির সকল শর্ত পূরণ করেছে। কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে বাকি বিষয় সমুহে ভর্তির ক্ষেত্রে সুযোগ না দিয়ে সারা দেশের মাদরাসার ছাত্রদের শিক্ষাজীবনকে ধ্বংস করার পাঁয়তারা করছে।

উপমহাদেরে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা। মাদরাসা ছাত্ররা প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ সেশনে ভর্তি পরীক্ষায় ১ম স্থান যার সম্প্রতি প্রমাণ।

এছাড়া প্রত্যেক বছর মাদরাসার ছাত্ররা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। কিছু স্বার্থান্বেষী মহল মাদরাসা ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে না পারে তাই তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় নানা ধরণের অযৌক্তিক শর্ত পেশ করে।

আমরা অবিলম্বে মাদরাসা ছাত্রদেরকে অর্থনীতি, সামাজিক বিজ্ঞান ও সমাজকর্মসহ বিজ্ঞান ও সাধারণ বিভাগের সব বিষয়ে আবেদনের সকল বাধা দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

অন্যথায় মেধাবীদের অবমূল্যায়ন করে লক্ষ লক্ষ মাদরাসা ছাত্রকে বঞ্চিত করার এ ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা। প্রয়োজনে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ মাদরাসা ছাত্রদেরকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

এমবি