প্রস্তাবিত বৈষম্যমূলক অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও পুন:নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের কড়িডোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির যুগ্ম সস্পাদক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান পরিচালিত মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা তাদের নেয্য দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কমনা করেছেন। অন্যথায় তারা কাঙ্খিত ও ন্যয়সঙ্গত দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লু।

মানববন্ধনে উপুস্থিতছিলেন শিক্ষক সমিতির কোষাদক্ষ্য প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং শিক্ষক সমিতির সদস্যগণ। এছাড়াও প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রফেসর ড. শহীদ মোঃ রেজোয়ান, প্রফেসর ড. মোঃ নজীবুল হক, প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ ইকবাল হুসাইন, প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ, প্রফেসর ড. মোঃ মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড.এবিএম ফারুক প্রফেসর ড. আব্দুল মালেক প্রমুখ।

এসএইচ