বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা প্রভাষক পদে বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোটা সমান করার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ভাষা ও সাহিত্য এক নয়'-ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলা বিভাগের ৫ শতাধিক শিক্ষার্থী এ দাবি জানান।
একইসাথে আগামী রোববার এ বিষয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন,এক রকম সিলেবাস পড়ে অন্যরকম সিলেবাস সমৃদ্ধ বিভাগের শিক্ষক হওয়া সম্ভব নয়। যেখানে আমরা ৩ হাজার ২শ' মার্কসে'র বাংলা পড়ি,সেখানে ভাষাবিজ্ঞানের ছাত্ররা মাত্র ১শ' মার্কসে'র বাংলা পড়ে কিভাবে শিক্ষক হবেন তা বোধগম্য নয়।
তারা অভিযোগ করে বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে আমরা মর্মাহত। এমন প্রস্তাব প্রহসন ছাড়া আর কিছুই না। মূলত তার মেয়ে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক বলে এমন স্বজনপ্রীতি হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষা মন্ত্রণালয়ের নগ্নহাত ভেঙে দাও,গুড়িয়ে দাও’,‘শিক্ষা মন্ত্রণালয়ের স্বজনপ্রীতি,ইউজিসির স্বেচ্ছাচারিতা চলবে না,চলবে না’,‘ভাষা ও সাহিত্য এক নয়,এক নয়’, ‘ভিত্তিহীন যুক্তহীন,অবৈধ দাবি,মানি না, মানবো না’ সংবলিত প্লেকার্ড ও পোস্টার নিয়ে প্রতিবাদ জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানে শিক্ষার্থীদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে (বাংলা) প্রভাষক হওয়ার সুযোগ রয়েছে। এ মর্মে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বরাবর একটি চিঠি প্রেরণ করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা মিছিল সমাবেশ করেন। সর্বশেষ আজ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
বিসিএসে বাংলা ও ভাষাবিজ্ঞানের সমান কোটা বাতিলের দাবি
বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা প্রভাষক পদে বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোটা সমান করার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা





