রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১-১৮ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপ-কমিটির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

এদিকে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ থাকছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, গতবারের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেওয়া হচ্ছে না। তাই প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা এবারও দ্বিতীবারের মতো ভর্তি পরীক্ষা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সভায় সভাপতিত্ব করেন।

কেএইচ