রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ছেড়ে যাওয়া বাসের ধাক্কায় সুলতান (৫০) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বোষপাড়া নামক ন্থানে এ ঘটনা ঘটে। নিহত সুলতানের বাড়ি নগরীর টিকাপাড়ায় বলে জানা যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক প্রফেসর ড. সায়েদুজ্জামান বলেন, শহরের একটি গলির রাস্তা থেকে সাইকেল নিয়ে মেইন রাস্তায় পৌছলে বাসার ধাক্কায় পড়ে গিয়ে এক সাইকেল আরোহী মাথায় আঘাত পায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়।

বাসের ড্রাইভারসহ কয়েকজন তার বাসায় গিয়েছে বলে জানান তিনি।

এসএইচ