শিক্ষার পরিবেশ স্বাভাবিক ও ক্যাস্পাস যানজটমুক্ত রাখতে মটর সাইকেল চলাচলের উপর পাঁচটি শর্তারোপ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসন।
রবিবার দুপুর ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
শর্তাগুলো হলো-
১. বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে মটর সাইকেল প্রবেশ এবং বাহির হওয়া সম্পূর্ণ নিষেধ তবে শিক্ষকদের জন্য শর্ত প্রযোজ্য নয়।
২. কাজলা গেটের পরিবর্তে মেইন গেট দিয়ে প্রবেশ বা বাহির হওয়া যাবে।
৩. ক্যাম্পাসের ভিততে মটর সাইকেলের গতি সবোচ্চ ২০ কি.মি/ঘন্টা রাখতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের স্টিকার বিহীন মটর সাইকেল ক্যাম্পাসে নিষিদ্ধ
৫. বিশ্ববিদ্যালয়ের স্টিকার বিহীন গাড়ি পুলিশ কর্তৃক আটক হলে কর্তৃপক্ষ দায়িত্ব নিবেন না বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসএইচ





