‘৫ জানুয়ারি’ “গণতন্ত্র হত্যা দিবস” উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় আসকার দিঘীর পাড় থেকে শুরু হয়ে কাজীর দেউড়ী হয়ে নাসিমন ভবন চত্বরে এসে শেষ হয়।

এতে চ.বি ছাত্রদল নেতা শহীদুল ইসলামি, আব্দুল আজিজ, সাইফুল ইসলামি, আবু সৈয়দ, হারুনুর রশীদ, তারেকুল ইসলামি, সাহেল, জয়নাল, নীরব, শাহাদাৎ ওবায়েদ, আনিস, সিনান, ফারুক, আমান, শিখাব, তরু, মামুন, রাশেদ, ওয়াজেদ, রকিব, জাহেদ ও অন্যান্য নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

জারিফ