রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার বিকালে ফোরাম’র সভাপতি প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এর নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার গণতান্ত্রিক রীতি-নীতিকে জলাঞ্জলি দিয়ে ফ্যাসিবাদি কায়দায় বিরোধী মত দমনের ঘৃন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই অংশ হিসেবে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বিপুল ভোটে নির্বাচিত তরুণ এ মেয়রকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার রাজশাহীর কোটি জণগণের আশা-আকাঙ্খার সাথে বিশ্বাসঘাতকতা করল।
এই ঘটনা প্রমাণ করে সরকারের পায়ের নীচে মাটি নেই, তাদের জনসমর্থন ভীষণ ভাবে নিম্নগামী। ফলে বেসামাল হয়েই তারা অতীতের ন্যায় বাকশালী কায়দায় দেশ চালাতে চাচ্ছে।
বিবৃতিতে ফোরাম নেতৃবৃন্দ অনতিবিলম্বে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, সরকার এ ধরণের কর্মকান্ড থেকে বিরত না হলে এদেশের লড়াকু জনতা গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে এর উপযুক্ত জবাব দিবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রফেসর মামনূনুল কেরামত, প্রফেসর এম আমিনুল ইসলাম, প্রফেসর কেএএম শাহাদাৎ হোসেন মন্ডল, প্রফেসর মু.আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর মু.আজহার আলী, প্রফেসর আফরাউজ্জামান খান চৌধুরী, প্রফেসর সি.এম. মোস্তফা, প্রফেসর মো. শামসুল আলম সরকার, প্রফেসর আশরাফ উজ্জামান, প্রফেসর আব্দুল হাই তালুকদার, প্রফেসর মো. এনামুল হক, প্রফেসর মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর দিল আরা হোসেন, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর গোলাম ছাদিক, প্রফেসর সাহেদ জামান, প্রফেসর হাসনাত আলী, প্রফেসর সাইফুল ইসলাম, ড. ইফতিখারুল আলম মাসউদ, ড.শামসুজোহা এছামী, ড. আওরঙ্গজীব আব্দুর রহমান, ড. মাসুদুল হাসান খান, ড. সৈয়দ সরওয়ার জাহান প্রমূখ।
এসএইচ





