রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ফাহিম আহাম্মেদকে বেধড়ক পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতা হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং শেরে-ই-বাংলা হলের ২২৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফাহিম আহাম্মেদ বলেন, ‘শিবির নেতা রাসেল আলমের পা কাটার জের ধরে শিবিরকর্মীরা আমাকে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে কারা এ কাজ করেছে সে বিষয়ে অবগত নই।’
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ছাত্রলীগ নেতা ফাহিম আহাম্মেদ বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড়ে যায়। এ সময় তাকে একা পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন যুবক লাঠি দিয়ে পেটাতে থাকে। ফাহিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
কেএইচ





