আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঙলা কলেজে ছাত্রলীগের দু'গ্রুফের সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৫ জন আহত হয়েছে। আজ সকাল থেকে দফায় দফায় ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে আশঙ্কাজনকভাবে হামিদুল্লাহ জিহাদ নামের এক ছাত্রলীগ কর্মীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা এখনো মারমুখী অবস্থানে আছে বলে জানায় স্থানীয় সংবাদদাতা।
ঘটনা সম্পর্কে বাঙলা কলেজের এক ছাত্রলীগ নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সাবেক বাঙলা কলেজে ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি মুজিবুর রহমান অনিকের গ্রুপ পুনরায় কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে এ সংঘর্ষ ঘটে। দু'গ্রুপের এই সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজনকে প্রথমে ডেপস হাসপাতালে পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।"
গুরুতরভাবে আহত হামিদুল্লাহ জিহাদ সম্পর্কে এই ছাত্রলীগ নেতা বলেন, মূলত দু'গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষ মিটমাট করতে যায় জিহাদ। এক পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের লোক দাবি করে জিহাদের ওপর হামলা চালায়।'
তিনি আরো জানান, প্রথমে সংঘর্ষ শুরু হয় মেয়ে গঠিত বিষয় নিয়ে। পরবর্তীতে তা রাজনৈতিক পর্যায়ে চলে যায়। দু'গ্রুপ আলাদা হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে নারী কেলেঙ্কারীর কারণে ছাত্রলীগ থেকে বহিস্কৃত হন ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান অনিক। তার পর থেকে তিনি পলাতক অবস্থায় থেকে ক্যাম্পাসে তার আধিপত্য ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন।
জেড





